বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া
Syed Asaduzzaman
/ ৪
ভিউ:
হালনাগাদ:
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
শেয়ার করুন:
নিয়মিত অধিনায়ক সোফি মলিনেক্স ও পেসার লুসি হ্যামিল্টনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দুই ম্যাচেই নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে বাংলাদেশ সিরিজের জন্য অজি মেয়েদের নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছে তালিয়া ম্যাকগ্রার কাঁধে।
বাংলাদেশ সিরিজ মিস করলেও অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজেই এই দুজনকে পূর্ণ ফিট অবস্থায় পাওয়ার আশা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী ৯ থেকে ১৪ অক্টোবর ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ১৮ থেকে ২২ অক্টোবর সিডনিতে কিউই মেয়েদের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি খেলবে অজিরা।
পিঠের ইনজুরির কারণে উভয় সিরিজ থেকেই ছিটকে গেছেন গতি তারকা ডারসি ব্রাউন।অন্যদিকে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা অলরাউন্ডার গ্রেস হ্যারিস। ইনজুরি ও স্কোয়াড পুনর্গঠনের ফলে ব্রিসবেনে ছয় দিনের এই সংক্ষিপ্ত সিরিজের জন্য অজিদের হাতে এখন রয়েছে মাত্র ১২ জন ক্রিকেটার।
নির্বাচক প্রধান শন ফ্লেগলার জানিয়েছেন, অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ ডব্লিউএনসিএলের পরবর্তী রাউন্ডের খেলা শেষে স্কোয়াডে আরও একজন ক্রিকেটার অন্তর্ভুক্ত করা হতে পারে। ব্রাউনের ইনজুরি প্রসঙ্গে তিনি জানান, তাকে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হলেও অক্টোবরের শেষে শুরু হতে যাওয়া নারী বিগ ব্যাশ লিগের কোনো এক পর্যায়ে তিনি মাঠে ফিরবেন।
বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়ার ঘোষিত স্কোয়াড :