বিশ্বব্যাপী স্বীকৃত আইন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ইউডব্লিউই ব্রিস্টলের সঙ্গে এই পার্টনারশিপ এলসিএলএস নর্থের আন্তর্জাতিক মানসম্পন্ন আইন শিক্ষা প্রদানের অঙ্গীকারকে আরো শক্তিশালী করেছে।এর ফলে যুক্তরাজ্যে পাড়ি না দিয়েই বাংলাদেশি শিক্ষার্থীরা একটি ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের আইন ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। একই সঙ্গে এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য তুলনামূলকভাবে সহজলভ্য ও ব্যয়সাশ্রয়ী উপায়ে ব্রিটিশ আইন শিক্ষার সুযোগ তৈরি করবে।