বাহাত্তরের সংবিধানকে সামনে রেখেই সংস্কার করতে হবে: আইনমন্ত্রী
Syed Asaduzzaman
/ ৫৯
ভিউ:
হালনাগাদ:
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
শেয়ার করুন:
বাহাত্তরের সংবিধানকে সামনে রেখেই সংবিধান সংস্কারের কাজ এগিয়ে নিতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সংবিধান সংস্কার নিয়ে যেসব মতামত আসবে, সেগুলো বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য হলে বিবেচনা করে গ্রহণ করা হবে।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ: রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, অনেকে বলেছিলেন বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে। তবে সংবিধান সংস্কার বিষয়ে যা কিছুই করা হোক না কেন, বাহাত্তরের সংবিধানকে সামনে রেখেই এগিয়ে যেতে হবে। কারণ বাহাত্তরের সংবিধান এখনো বলবৎ আছে।আসাদুজ্জামান বলেন, সংবিধান সংস্কারে যারা মতামত দেবেন, সেসব বিবেচনায় নিয়ে গ্রহণযোগ্য হলে তা গ্রহণ করা হবে। সংবিধান ও সংস্কার নিয়ে বাস্তবসম্মত চিন্তা করতে হবে।
এ সময় সরকারের সমালোচনার বিষয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, মন্ত্রীদের তোপের মুখে না রাখলে সরকার সঠিক পথে চলতে পারবে না।তোপের মুখে রাখা ও সরকারের সমালোচনা করা চালিয়ে যেতে হবে।তিনি আরো বলেন, সরকারের স্তুতি করা উচিত নয়। তোপের মুখে রাখা বা সরকারের সমালোচনা করাকে সরকার ইতিবাচকভাবে দেখে। তবে এ ক্ষেত্রে ভাষা প্রয়োগে সচেতনতা কাম্য।