উত্তরা পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি, সাবেক ছাত্রনেতা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য জনাব আব্দুস সালাম সরকারের পিতা হাজী মোহাম্মদ কাবিল বক্স সরকার আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ ১৬ অক্টোবর (শুক্রবার) ভোররাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আজ শুক্রবার বাদ জুমা আজমপুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
গভীর শোক প্রকাশ:
জনাব আব্দুস সালাম সরকারের বাবার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জননেতা জনাব আমিনুল হক, ঢাকা-১৮ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব জনাব মোঃ মোস্তফা জামান।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তাঁরা বলেন, “মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুমকে ক্ষমা করুন, তাঁর সকল নেক আমল কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। পাশাপাশি আল্লাহ যেন শোকসন্তপ্ত পরিবারটিকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করেন, আমিন।”