বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বহুজাতিক কোম্পানির ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান মাসুদ খান। আজ বৃহস্পতিবার (৪ জুন) তিনি বিএসইসিতে যোগ দিচ্ছিন বলে জানা গেছে।
এছাড়া কমিশনে আরো তিন কমিশনার নিয়োগ হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ফারজানা জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
মাসুদ খান ২০২০ সালের জুলাই মাস থেকে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মাসুদ খানের ৪৩ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন শীর্ষস্থানীয় বহুজাতিক ও স্থানীয় কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
তিনি ক্রাউন সিমেন্ট গ্রুপের পরিচালনা পর্ষদের প্রধান উপদেষ্টা হিসেবেও দায়ীত্ব পালন করেছেন।ক্রাউন সিমেন্ট গ্রুপে যোগদানের আগে তিনি লাফার্জ হোলসিম বাংলাদেশে ১৮ বছর প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বিভিন্ন পদে দেশে ও বিদেশে ২০ বছর কাজ করেছেন। এ ছাড়া তিনি সিঙ্গার বাংলাদেশ এবং কমিউনিটি ব্যাংকের একজন স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির প্রধান হিসেবে কাজ করছেন।
উল্লেখ্য, বিএসইসির চেয়ারমযান খন্দকার রাশেদ মাকসুদসহ সংস্থাটির চার কমিশনার বৃহস্পতিবার সকালে পদত্যাগ করেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেছেন বলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে। বিএসইসির যে চার কমিশনার পদত্যাগ করেছেন তারা হলেন— মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফউদ্দিন। কমিশনার হিসেবে একজন সনদপ্রাপ্ত হিসাববিদ, আইনজীবী, ব্রোকারেজ হাউসের প্রতিনিধি রয়েছেন।