বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘ব্যবসার প্রক্রিয়া সহজীকরণ’ সংক্রান্ত এক বৈঠকে তিনি এ তাগিদ দেন।বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে যৌথ মূলধন কম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) এবং ইনভেস্ট বাংলাদেশ অথরিটির (আইবিএ) কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খানসহ বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী আরো উল্লেখ করেন, ব্যবসা ও বিনিয়োগসংক্রান্ত সব সেবা পর্যায়ক্রমে ডিজিটাল এবং একটি সমন্বিত প্ল্যাটফর্মের আওতায় আনা দরকার। এর মাধ্যমে সেবা প্রদানে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে।