ফোর্বস এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এয়ারট্রাঙ্কের সিইও রবিন খুদা জানান, ভবিষ্যতের চাহিদার বিশালতার সাথে তাদের লক্ষ্যমাত্রার মিল রয়েছে এমন কয়েকটি বাজারের মধ্যে ভারত অন্যতম। তিনি উল্লেখ করেন, বিশাল জনসংখ্যার আকার, ডিজিটাল প্রযুক্তির দ্রুত গ্রহণ এবং এআই নিয়ে ভারতের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে, তা বিশ্বে অনন্য। উল্লেখ্য, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নিজেদের কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে গত এপ্রিলে মুম্বাইভিত্তিক ডেটা সেন্টার ডেভেলপার ‘লুমিনা ক্লাউডইনফ্রা’ অধিগ্রহণ করে এয়ারট্রাঙ্ক। এই অধিগ্রহণের মাধ্যমে ভারতজুড়ে আরও ৬০০ মেগাওয়াট সক্ষমতা সম্পন্ন ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে তাদের।