ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ভূমি ব্যবস্থাপনায় যারা আপনারা নিয়োজিত আছেন, তারা সেবকের ভূমিকায় থাকবেন। ভূমির প্রকৃত মালিক সাধারণ মানুষের সহযোগিতায় আপনারা সর্বদা নিবেদিত থাকবেন।গতকাল মঙ্গলবার ঢাকার সাতরাস্তায় অবস্থিত ভূমি ভবন পরিদর্শনে এসব কথা বলেন তিনি। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।
এ ছাড়া ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. মাহমুদ হাসান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মো. এমদাদুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আশ্রাফুল ইসলাম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ভূমি ভবনের ভূমি জাদুঘর, শিশু দিবাযত্ন কেন্দ্র, সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং সেল, ভূমি সেবাকেন্দ্র এবং ভূমিসেবা কল সেন্টাররুম ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের কার্যক্রমের খোঁজখবর নেন।ভূমি প্রতিমন্ত্রী বলেন, দক্ষ, স্বচ্ছ এবং জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরো বেশি তৎপর হতে হবে।
এ ক্যাটাগরির আরো নিউজ..