সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর শিক্ষামন্ত্রী এ কথা বলেন।ফল ঘোষণার আগে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার যদিও পরীক্ষা নিতে দেরি হয়েছে, তবে ২০২৭ সালে আমরা ৭ জানুয়ারি পরীক্ষা নেব। এভাবে ক্রমান্বয়ে সময় এগিয়ে আসবে।’
ফলাফল তুলে ধরার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘মূল প্রসঙ্গ হচ্ছে, ৫ আগস্টের পর থেকেই তো খাতায় যে যা নম্বর পাচ্ছে, সেটাই দেওয়া হচ্ছে।কিন্তু তারপরেও এবার কেন…বিষয়টার উত্তর দেওয়া আমার প্রয়োজন নেই। এবারের পরীক্ষায় যে যা নম্বর পেয়েছে, সেটাই দেওয়া হয়েছে।’