তিনি লেখেন, সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সহি সালামতে দেশে পৌঁছায়।আল্লাহ আমাকে এই কঠিন সময়ে ধৈর্য দেন এবং আব্বু, আম্মু আর আরুকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
মর্মান্তিক এ ট্র্যাজেডি স্থানীয় ইতালিপ্রবাসী বাংলাদেশি সমাজসহ পুরো দেশে শোকের ছায়া ফেলে দেয়।স্বজনদের মরদেহ বহনকারী ফ্লাইটটি নির্ধারিত সময়ে ঢাকার বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। পরে তাঁদের লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে পারিবারিক জানাজা ও দাফনের উদ্দেশে। ধামরাই ও নিজ গ্রামে এখন শুধুই প্রিয়জনদের শেষবারের মতো দেখার অপেক্ষা ও শোকাচ্ছন্ন পরিবেশ।