মুকুট জয়ের পর থেকেই আন্তর্জাতিক আসরের প্রস্তুতিতে মনোযোগ দিয়েছেন সামানজার সাঈদ।আগামী কয়েক সপ্তাহ তিনি ব্যক্তিত্ব বিকাশ, আন্তর্জাতিক উপস্থাপনা দক্ষতা এবং ‘বিউটি উইথ আ পারপাস’ কার্যক্রমের আওতায় বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে অংশ নেবেন।আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন সিটিতে শুরু হবে ৭৫তম ‘মিস ওয়ার্ল্ড’-এর মূল প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ। আর প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ৫ সেপ্টেম্বর।