পরবর্তীতে আইসা নেত্রী নেহা বোরাকে ছেড়ে দেওয়া হলেও সিজেপি প্রধান অভিজিৎকে কোথায় রাখা হয়েছে, তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির ঐতিহাসিক কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ মিছিলের প্রস্তুতি চলাকালে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। শনিবার (১৭ অক্টোবর) ভোরে প্রশাসনিক প্রক্রিয়া শেষে নেহা বোরাকে মুক্তি দেওয়া হলেও অভিজিৎ দীপকে এখনো পুলিশি হেফাজতে রয়েছেন।