প্রধান বিচারপতি সূর্য কান্তের পক্ষ থেকে বিরোধীদের সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করার পরই এই আইনি পদক্ষেপের পথ বেছে নেয় বিরোধী দলগুলো। এর আগে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ১০ থেকে ১৫ জন কংগ্রেস নেতার একটি প্রতিনিধিদলকে আদালতের প্রাঙ্গণে ফাইলিং কাউন্টারে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
এদিন প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং ভোটার তালিকা থেকে সাধারণ ভোটারদের নাম বাদ দেওয়ার মতো অনিয়মের অভিযোগে সরব হয়ে কনট প্লেস থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ‘চলো দিল্লি’ পদযাত্রার নেতৃত্ব দেন রাহুল গান্ধী।