সোমবার (৫ অক্টোবর) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ওবায়দুরের পক্ষে তার আইনজীবী গোলাম সাবের চৌধুরী জামিন চেয়ে আবেদন করেন। তবে আগামীকাল মঙ্গলবার জামিন শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নজরুল ইসলামের সঙ্গে প্রথম দফায় মাকছুদা ইসলামের ২১ সেপ্টেম্বর এক দিনের রিমান্ড মঞ্জুর হয়।রিমান্ড শেষে পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। আর দুই দফায় ৮ দিনের রিমান্ড শেষে ২৮ সেপ্টেম্বর নজরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়।
এদিকে আজ সোমবার নজরুল ইসলামের জামিন চেয়ে আবেদন করেছেন তার আইনজীবী মাহবুবুর রহমান। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম আগামী বুধবার জামিন শুনানির দিন রেখেছেন।