সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সিলুয়ানভ রুশ ভাষায় বক্তব্য শুরু করলে ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্তোনিয়ার প্রতিনিধিরা বৈঠককক্ষ ত্যাগ করেন। ইউক্রেনের প্রতিনিধি ও ইউরোপের অন্যান্য কর্মকর্তাসহ প্রায় এক ডজন প্রতিনিধি এই বয়কটে অংশ নেন।