সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির এই দুই শিক্ষার্থী গত ১৩ এপ্রিলের পর থেকে নিখোঁজ ছিলেন। তদন্তে দেখা যায়, ১৬ এপ্রিল রাত থেকে তাদের আর ফোনে পাওয়া যাচ্ছিল না। এর এক সপ্তাহ পর হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিচে একটি কালো রঙের ময়লার ব্যাগে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়। সিসিটিভি ফুটেজ ও ফোনের লোকেশন ট্র্যাক করে পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে লিমনের রুমমেট হিশামের সংশ্লিষ্টতা খুঁজে পায়।এই মামলার অন্যতম আলোচিত দিক হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটজিপিটি-র ব্যবহার। প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী, হিশাম খুনের আগে ও পরে চ্যাটজিপিটি-কে বেশ কিছু আপত্তিকর প্রশ্ন করেছিলেন। তদন্তে উঠে এসেছে ১৩ এপ্রিল তিনি জিজ্ঞেস করেন, ‘মানুষকে ব্যাগে ভরে ডাস্টবিনে ফেললে কী হবে?’ ১৭ এপ্রিল তিনি সার্চ করেন, ‘হিলসবরো রিভার স্টেট পার্কে গাড়ি তল্লাশি করা হয় কি না।’ ২৩ এপ্রিল তিনি জানতে চান, ‘নিখোঁজ বা বিপন্ন প্রাপ্তবয়স্ক বলতে কী বোঝায়।