যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার নিষিদ্ধের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অস্ট্রেলিয়াসহ ইউরোপের আরও কয়েকটি দেশের পদক্ষেপ অনুসরণ করে স্টারমার এমন সিদ্ধান্ত নিলেন।
সোমবার এক সংবাদ সম্মেলনে স্টারমার বলেন, অনলাইনে শিশুদের সুরক্ষা বাড়াতে এবং বড় প্রযুক্তি কোম্পানিগুলোর প্রভাব কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি বড় পরিবর্তন আনতে পারে।
স্টারমার আরও বলেন, এটি অভিভাবকদের মধ্যে আলোচনার ধরন ও শিশুদের প্রত্যাশা বদলে দেবে। শিশুদের আরও নিরাপদ ও আনন্দদায়ক শৈশব দেবে। তাদের বেড়ে ওঠার জন্য বেশি সময়, স্বাধীনতা ও সুযোগ নিশ্চিত হবে।