ত্রয়োদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি মোঃ শাহজাহান এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন, এমপি; সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন,এমপি; সরওয়ার জামাল নিজাম,এমপি; মোহাম্মদ সালমান ওমর,এমপি; আরিফা সুলতানা,এমপি; নিপুন রায় চৌধুরী,এমপি ও মোঃ মজিবুর রহমান,এমপি অংশগ্রহণ করেন।বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং স্হায়ী কমিটির সকল সদস্যবৃন্দের সাথে মন্ত্রণালয়,বিভাগ ও দপ্তরসমুহের কর্মকর্তাবৃন্দের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।কমিটির সভাপতি তাঁর স্বাগত বক্তব্যে প্রান্তিক পর্যায়ের মানুষের জীবনমান উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও স্হায়ী কমিটিকে সহযোগিতার ভিত্তিতে একসাথে কাজ করার আহবান জানান।
বৈঠকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এর অধীনস্থ অধিদপ্তর এবং সংস্থাসমূহের সার্বিক কার্যক্রম স্থায়ী কমিটির সদস্যদের সামনে উপস্থাপন করা হয়।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বলেন”দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, সার্বজনীনভাবে সবার কল্যাণের মনোভাব নিয়ে সবাই একত্রে এই মন্ত্রণালয়ের উন্নয়নে কাজ করতে চাই। ”
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন,
“সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম জনকল্যাণে বৃহৎ অবদান রাখায় তিনি মন্ত্রণালয়ের কার্যক্রমের প্রশংসা করে সমন্বিত ও যুগোপযোগী কার্যক্রম গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।”
কমিটির সদস্য মোঃ মজিবুর রহমান বলেন,”সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপজেলা পর্যায়ের কার্যক্রমে স্হানীয় সংসদ সদস্যকে সম্পৃক্ত করে কাজ করার জন্য মন্ত্রণালয়ের প্রতি আহবান জানান।”বৈঠকে জানানো হয়, ১০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ পাইলটিং হিসেবে শুরু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচির (ফ্ল্যাগশিপ প্রোগ্রাম) আওতায় এ পর্যন্ত ৫২ টি জেলার ৫৪ টি উপজেলার ৫৬ টি ওয়ার্ডে কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
বৈঠকের সমাপনী বক্তব্যে কমিটির সভাপতি উপস্থিত সকল সদস্য ও কর্মকর্তাগণকে সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ প্রদান করেন।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।