তিনি বলেন, ‘গ্রেপ্তার হই আর যা-ই হই, আমরা পালিয়ে থাকার মতো কোনো কাজ করব না। জামালপুরে কোনো বাড়িতে লুকিয়ে থাকব না। আমরা যার যার বাসায় ঢাকায় ফিরে যাব।’ পরে জনসভা শেষে ঢাকায় ফেরার পথে টঙ্গীতে তারা গ্রেপ্তার হন।মোশাররফ হোসেন বলেন, সেদিন সালাম তালুকদারের রাজনৈতিক দৃঢ়তা ও গণতন্ত্রের প্রতি তার অঙ্গীকারের প্রমাণ তারা পেয়েছিলেন। এরশাদবিরোধী সেই আন্দোলন পরবর্তী সময়ে আরো তীব্র হয়ে ছাত্র-জনতার আন্দোলনে রূপ নেয় এবং শেষ পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদ ক্ষমতা ছাড়তে বাধ্য হন।
স্মরণসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি প্রমুখ উপস্থিত ছিলেন।