খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম
খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন বউবাজার এলাকায় বৈদ্যুতিক দোকানের টিনের চাল ও নিরাপত্তা রড কেটে চুরির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে এক ব্যক্তিকে আটক করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ।
আটক ব্যক্তি হলেন: মো. সেরাজুল ইসলাম (৩০)। তিনি অহেদ আলী সরদার ও আমিরুন বেগমের ছেলে। বর্তমানে খুলনা নগরীর নিরালা প্রান্তিকা ১১ নম্বর রোডে রাজ্জাকের বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। তার স্থায়ী ঠিকানা খুলনার কয়রা থানার বীণাপাণি এলাকায়।
দোকান মালিকের দাবি, চোরেরা রাতের আঁধারে দোকানের পেছনের টিনের চাল ও নিরাপত্তার জন্য বসানো লোহার রড কেটে ভেতরে প্রবেশ করে। পরে দোকানে থাকা সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক তার নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ২০ লাখ টাকারও বেশি বলে জানিয়েছেন দোকান মালিক।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকান বন্ধ থাকার সুযোগে চোরেরা পেছনের অংশ দিয়ে দোকানে প্রবেশ করে। প্রথমে টিনের চাল কেটে এবং পরে চালের নিচে নিরাপত্তার জন্য বসানো লোহার রড কেটে তারা ভেতরে ঢোকে। এরপর সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দোকানে থাকা মূল্যবান বৈদ্যুতিক তার নিয়ে যায়।
চুরির বিষয়টি জানতে পেরে দোকান মালিকের পক্ষ থেকে সোনাডাঙ্গা মডেল থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও চোর শনাক্তে কাজ শুরু করে।
পুলিশের দ্রুত তৎপরতায় ঘটনার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই মোঃ সেরাজুল ইসলামকে আটক** করা হয়। এ ঘটনায় চুরি যাওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
সোনাডাঙ্গা মডেল থানা ওসি রফিকুল ইসলাম