ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, দেশে সশস্ত্র নকশাল ও মাওবাদী সহিংসতা অনেকটাই নির্মূল করা সম্ভব হয়েছে। তবে নকশালপন্থি চিন্তাধারা এখনো টিকে আছে বলে সতর্ক করেছেন তিনি।
মোদি অভিযোগ করেন, মাওবাদী মানসিকতার কিছু মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রভাব বিস্তারের চেষ্টা করছে এবং সমাজে অশান্তি ও বিভেদ উসকে দেওয়ার সুযোগ খুঁজছে।
তিনি বলেন, এসব ‘মানসিক নকশালকে’ চিহ্নিত করে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে। একই সঙ্গে দেশের তরুণদের উন্নত ভারত গড়ার মূলধারার উদ্যোগের সঙ্গে যুক্ত করার আহ্বান জানান তিনি।মোদি আরও বলেন, এ ধরনের মানুষ নানা কৌশলে সমাজকে ভুল পথে নেওয়ার এবং সহিংসতা ও বিশৃঙ্খলার পরিবেশ তৈরির চেষ্টা করছে।