উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি ইসরায়েলি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ড্রোন হামলার পরপরই ওই জাহাজটিতে আগুন ধরে যায়।শনিবার (৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় টাইমস অব ইসরায়েল। নৌবাহিনী এক্স-এ পোস্টে জানায়, ‘হরমুজ প্রণালিতে জায়নবাদী শাসনের সাথে যুক্ত জাহাজটিতে একটি ড্রোন আঘাত হানে।এরপর জাহাজটিতে আগুন ধরে যায়।’
সংস্থা এএফপি জানায়, এমএসসি ইশিকা নামের জাহাজটি ইসরায়েলি মালিকানাধীন। হামলার সময় জাহাজটি তৃতীয় একটি দেশের পতাকা বহন করতে দেখা গেছে।এদিকে সামুদ্রিক তথ্য সরবরাহকারী মেরিনট্রাফিকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি শুক্রবার রাত পর্যন্ত বাহরাইনের খলিফা বিন সালমান বন্দরে অবস্থান করছিল বলে জানা গেছে।
, শুক্রবার ইরানের আকাশে উড্ডয়নের সময় ৪টি মার্কিন যুদ্ধযানে হামলা চালায় ইরান। এর মধ্যে একটি মার্কিন এফ-১৫ ফাইটার জেট, একটি এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার।
এছাড়াও, এদিন ইরানের ড্রোন হামলায় কুয়েতের ক্যাম্প বুহরিং ঘাঁটিতে থাকা একটি মার্কিন সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে।
এ ক্যাটাগরির আরো নিউজ..