ওই রায়ের বিরুদ্ধে এনবিআর ২০২৩ সালে পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে। আপিল বিভাগ ২০২৪ সালের ১১ মার্চ লিভ টু আপিল নিষ্পত্তি করে হাইকোর্টে মূল বিষয়বস্তুর ওপর শুনানির নির্দেশ দেন। শুনানি শেষে ওই বছর ৪ আগস্ট রিট খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দেন হাইকোর্ট, যা পরে ৪ অক্টোবর প্রত্যাহার করা হয়। পরে মামরার নথি প্রধান বিচারপতির কাছে গেলে প্রধান বিচারপতি রুল শুনানির জন্য নতুন করে বেঞ্চ নির্ধারণ করে দেন। গত ১০ সেপ্টেম্বর এই বেঞ্চ থেকেই রুল খারিজের রায় হয়।