অফিস ট্যুর বা কাজের চাপে অনেক সময় বাবা-মাকে সন্তানের কাছ থেকে দূরে থাকতে হয়। অনেকে মনে করেন দামি উপহার দিলেই বুঝি অভাব পূরণ হয়, কিন্তু আসলে সন্তানের প্রয়োজন আপনার সময় ও ভালোবাসা। ছোট কিছু অভ্যাস বদলে দিতে পারে আপনাদের সম্পর্ক। চলুন, জেনে নিই বন্ধন শক্ত করার সহজ উপায়।
নিয়মিত যোগাযোগ: প্রতিদিন অন্তত একবার ভিডিও কল বা ভয়েস মেসেজে কথা বলুন। তার স্কুলের গল্প বা বন্ধুদের কথা জানতে চান। এতে সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করবে।
নির্দিষ্ট সময় ঠিক করা: প্রতিদিন নির্দিষ্ট একটি সময়ে (যেমন ঘুমানোর আগে) কথা বলার অভ্যাস করুন।এতে সন্তান আপনার কলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে।
ভার্চুয়াল আড্ডা: ভিডিও কলে তাকে গল্প পড়ে শোনান বা অনলাইনে একসঙ্গে কোনো গেম খেলুন। দূরে থেকেও এতে একসঙ্গে থাকার অনুভূতি তৈরি হয়।
প্রশংসা করুন: সন্তানের ছোট ছোট সাফল্য বা ভালো কাজের প্রশংসা করুন।আপনি যে দূরে থেকেও তার খোঁজ রাখছেন, এটা তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।
বাড়ি ফিরে পুরোটা সময় তার: যখনই বাড়ি ফিরবেন, ফোন বা অফিসের কাজ দূরে সরিয়ে রাখুন। সেই সময়টা শুধু সন্তানের সাথে খেলাধুলা বা গল্প করে কাটান।
অভিমান বুঝতে চেষ্টা করুন: আপনি কাছে নেই বলে সন্তান মাঝে মাঝে মন খারাপ বা অভিমান করতে পারে। তখন রেগে না গিয়ে ধৈর্য ধরে তার কথা শুনুন এবং তাকে আদর দিয়ে বোঝান।
এ ক্যাটাগরির আরো নিউজ..