নিজস্ব প্রতিবেদক: অসহায় ও দরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের স্বাবলম্বী করে তুলতে নিজ অর্থায়নে ৬টি অটোরিকশা বিতরণ করেছেন চান মিয়া বেপারী।
আজ রোববার এ আয়োজিত এক অনুষ্ঠানে অসহায় ও দরিদ্র পরিবারের ছয়জনের হাতে অটোরিকশার চাবি তুলে দেওয়া হয়। নিজস্ব অর্থায়নে এসব অটোরিকশা বিতরণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।
চান মিয়া বেপারী বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের নৈতিক দায়িত্ব। শুধু আর্থিক সহায়তা নয়, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারলে তারা নিজেদের পরিবারকে স্বাবলম্বী করে তুলতে পারবেন। সেই লক্ষ্যেই অটোরিকশাগুলো বিতরণ করা হয়েছে।
অটোরিকশা পাওয়া ব্যক্তিরা জানান, এই উদ্যোগের মাধ্যমে তারা নিয়মিত উপার্জনের সুযোগ পাবেন। এতে তাদের পরিবারের আর্থিক সংকট কিছুটা হলেও কমবে এবং স্বাবলম্বী হওয়ার পথ তৈরি হবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, , সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা বলেন, দরিদ্র মানুষের কর্মসংস্থানের জন্য এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক ভূমিকা রাখে। তারা চান, ভবিষ্যতেও চান মিয়া ব্যাপারীর মতো সামর্থ্যবান ব্যক্তিরা অসহায় মানুষের পাশে দাঁড়াবেন।