রবিবার (১৬ আগস্ট) এক অভিনন্দন বার্তায় মন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদেরই মাটিতে বাংলাদেশ দলের এই জয় দেশের ক্রিকেট ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অর্জন।দলের খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্স, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে।
মন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও দেশের জন্য আরো গৌরব বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন।তিনি বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সমর্থকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।