বাংলাদেশে তার এ সফরকে শ্রম খাত সংস্কার, কর্মপরিবেশ উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, এলডিসি-উত্তর চ্যালেঞ্জ এবং শ্রমবাজারের আধুনিকায়ন নিয়ে আইএলওর সহযোগিতা আরো জোরদারের বিষয়টি আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।