মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, শুরু থেকেই শহর দুটিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সেনা মোতায়েনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠায় তাদের সরিয়ে নেওয়া হচ্ছে।গত মাসের শুরুতে পোর্টল্যান্ডকে যুদ্ধবিদ্ধস্ত এলাকা আখ্যা দিয়ে সেখানে ২০০ জন সেনা মোতায়েন করেন ট্রাম্প।পাশাপাশি শিকাগোতে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড রুখতে আরো ২০০ জন সেনা পাঠান তিনি। তবে নগরের আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক কর্মকাণ্ডে সেনা সদস্যদের হস্তক্ষেপে ক্রমাগত আইনি বাধা আসায় তাদের মাঠ পর্যায়ে কাজ করতে দেখা যায়নি।
অন্যদিকে, সহিংসতার ঘটনা ছাড়াই ট্রাম্পের সেনা মোতায়েনের ঘটনাকে ক্ষমতার অপব্যবহার বলে উল্লেখ করেছেন শহর দুটির দায়িত্বে থাকা ডেমোক্রেটিক পার্টির সদস্যরা।