সভায় সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা আমিরাতে দ্রুত ভিসা চালু, বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়ন, সরকারি খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনা, প্রবাসী সন্তানদের শিক্ষা নিশ্চিত করা, সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট এবং বিনিয়োগের মুনাফা বিদেশে নেওয়ার সুযোগসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
মতবিনিময়সভায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক জামিল আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।