জেডি ভ্যান্স আশঙ্কা প্রকাশ করে বলেন, ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদে না হলেও, আজ থেকে পাঁচ বছর পর ইরান কি আবার পারমাণবিক অস্ত্রাগার বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতা পুনর্নির্মাণে নামবে? এই ঝুঁকি বন্ধ করাই এখন যুক্তরাষ্ট্রের মূল অগ্রাধিকার।
যুক্তরাষ্ট্রের এই উদ্বেগের জবাবে ইরানের অবস্থান অবশ্য বরাবরই ভিন্ন।দেশটি শুরু থেকেই পারমাণবিক অস্ত্র বানানোর অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরানের দাবি, তারা কেবল বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণার মতো বেসামরিক কাজের জন্যই পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার রক্ষা করতে চায়।