প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনাব শাহীনুল ইসলাম, অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত)-কে আগামী চার বছরের জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ প্রদান করা হয়েছে। বিধি অনুযায়ী তিনি পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করবেন এবং বেতন ও অন্যান্য প্রাপ্য সুবিধা গ্রহণ করবেন।