ইসলাম শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলাও ইসলামের অন্যতম মূল উদ্দেশ্য। রাসূলুল্লাহ (সা.) তাঁর কথা ও কর্মের মাধ্যমে মুসলিম সমাজকে এমন এক নৈতিকতার শিক্ষা দিয়েছেন, যেখানে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ কেবল ব্যক্তিগত ভোগের বস্তু নয়; বরং তা অসহায় মানুষের অধিকার। এই সত্যটি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে নিম্নোক্ত হাদিসের কথাগুলো দেখুন—
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ بَيْنَمَا نَحْنُ فِي سَفَرٍ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم إِذْ جَاءَ رَجُلٌ عَلَى رَاحِلَةٍ لَهُ قَالَ فَجَعَلَ يَصْرِفُ بَصَرَهُ يَمِينًا وَشِمَالاً فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ مَنْ كَانَ مَعَهُ فَضْلُ ظَهْرٍ فَلْيَعُدْ بِهِ عَلَى مَنْ لاَ ظَهْرَ لَهُ وَمَنْ كَانَ لَهُ فَضْلٌ مِنْ زَادٍ فَلْيَعُدْ بِهِ عَلَى مَنْ لاَ زَادَ لَهُ ” . قَالَ فَذَكَرَ مِنْ أَصْنَافِ الْمَالِ مَا ذَكَرَ حَتَّى رَأَيْنَا أَنَّهُ لاَ حَقَّ لأَحَدٍ مِنَّا فِي فَضْلٍ .
আবূ সাঈদ খুদরী (রা) হতে বর্ণিত। তিনি বলেন, ‘একদা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে এক সফরে ছিলাম।







