উত্তরায় দুই ট্রেনের মাঝে পড়ে প্রাণ গেল দিনমজুর নারীর
Asad zaman
/ ২
ভিউ:
হালনাগাদ:
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
শেয়ার করুন:
রাজধানীর উত্তরায় দুই ট্রেনের মাঝে পড়ে শাহনাজ বেগম (৫৫) নামে এক দিনমজুর নারীর মৃত্যু হয়েছে। রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।
সোমবার (২৯ জুন) রাতে দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। রেলওয়ে থানা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।নিহত শাহনাজের ছেলে সুজন বলেন, আমি খবর পেয়ে হাসপাতালে এসে মায়ের মরদেহ পাই। মা দিনমজুরের কাজ করতেন। উত্তরার আজমপুরে ঢালাইয়ের কাজ শেষে বাসায় ফিরছিলেন। আজমপুর এলাকায় রেললাইন পার হওয়ার সময় দুদিক থেকে দুটি ট্রেন আসা-যাওয়ার মাঝে পড়েন তিনি।
উল্লেখ্য, শাহনাজ বেগম জামালপুরের মাদারগঞ্জ উপজেলার (মৃত) মিলন মিয়ার স্ত্রী। তিনি টঙ্গী রেলগেট এলাকায় থাকতেন।