উত্তরায় ভালুকা সমিতির কার্যনির্বাহী কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬ মে) রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের ‘দ্য ক্যাফে রিও’ রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
সমিতির সাধারণ সম্পাদক নাঈমুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি নিজাম উদ্দিন।এ সময় উপস্থিত ছিলেন সমিতির অর্থ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক শরিফ হাসান, সদস্য সোহাগ খান, শামীম খান, আলমগীর, অর্ণা হকসহ অন্যান্য সদস্যরা।
সভায় সদস্যরা উত্তরায় ভালুকা সমিতির দীর্ঘদিনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পাশাপাশি সমিতির কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিতভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে মতামত দেন তারা।বক্তারা বলেন, উত্তরায় ভালুকা সমিতিকে আরও শক্তিশালী ও সবার কাছে গ্রহণযোগ্য করে তুলতে সবাই একসঙ্গে কাজ করবেন।
প্রসঙ্গত, উত্তরায় ভালুকা সমিতি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি তাদের গতিশীল কার্যক্রমের মাধ্যমে সামাজিক ও সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।