গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-সচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন উত্তরা পাবলিক লাইব্রেরির সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক, পরোপকারী ও সাদা মনের মানুষ জুলকার নায়ন।
তাঁর এ পদোন্নতিতে উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা, কার্যনির্বাহী পরিষদ, উপদেষ্টা পরিষদ, আজীবন সদস্য এবং সকল শুভানুধ্যায়ীরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
জুলকার নায়ন দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে আসছেন। একই সঙ্গে তিনি সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে অসংখ্য মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। উত্তরা পাবলিক লাইব্রেরির একজন সম্মানিত উপদেষ্টা হিসেবে তিনি প্রতিষ্ঠানের উন্নয়ন, জ্ঞানচর্চা, পাঠাভ্যাস বিস্তার এবং সামাজিক উদ্যোগে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করে আসছেন।
লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খান বলেন, “জুলকার নায়ন একজন অকৃত্রিম বন্ধু, মানবিক গুণাবলিতে অনন্য একজন মানুষ এবং আমার সকল ভালো কাজের অন্যতম অনুপ্রেরণার উৎস। তাঁর এই পদোন্নতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, আমাদের সবার জন্যও গর্বের বিষয়। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের আরও সাফল্য কামনা করি।”
উত্তরা পাবলিক লাইব্রেরি পরিবারের পক্ষ থেকে জুলকার নায়নের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করা হয়েছে।