ওবামা জানান, এআই খাতটি খুব দ্রুত ব্যক্তিগত মালিকানায় বিস্তৃত হচ্ছে, যা উপযুক্ত নিয়ন্ত্রণে না আনলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের (হাউস) নিয়ন্ত্রণ ফিরে পেলে হাউসের মাইনরিটি লিডার হাকিম জেফ্রিসকে এআই নীতি বিষয়ে একটি উন্মুক্ত আলোচনার কাঠামো তৈরি করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি, ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদেরও এআই-এর নিরাপত্তা ও অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় স্পষ্ট পরিকল্পনা রাখার আহ্বান জানান ওবামা।