বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, প্রায় ৯৯ শতাংশ আগ্রহী শিক্ষার্থীকে ভর্তির জন্য আসন বরাদ্দ দেওয়া সম্ভব হয়েছে।প্রায় ১ শতাংশ শিক্ষার্থী পছন্দক্রমে প্রতিষ্ঠানের সংখ্যা কম দেওয়াসহ বিভিন্ন কারণে বাদ পড়েছে।
চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়ায় কয়েক ধাপে শিক্ষার্থীদের কলেজ পছন্দের সুযোগ দেওয়া হয়। প্রথম ধাপের পর দ্বিতীয় ও চূড়ান্ত ধাপেও শিক্ষার্থীরা পছন্দক্রম পরিবর্তন ও নতুন করে আবেদন করার সুযোগ পেয়েছে। এবারও বিপুলসংখ্যক আসন খালি থাকায় আসন বরাদ্দ না পাওয়া শিক্ষার্থীদের সামনে ভর্তির সুযোগ থাকছে।