এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গারগুলোসহ প্রায় ২১টি মার্কিন বিমান ও নৌ ঘাঁটিতেও হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার আইএসএনএ এ খবর জানিয়েছে।
এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গারগুলোসহ প্রায় ২১টি মার্কিন বিমান ও নৌ ঘাঁটিতেও হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার আইএসএনএ এ খবর জানিয়েছে।
এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, ‘গতকাল মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার জবাবে, সেন্ট্রাল কমান্ড বাহিনী ইরানে আত্মরক্ষামূলক হামলা শুরু করেছে।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে নিশ্চিত করেছিলেন, হরমুজ প্রণালির ওপর টহলরত একটি অ্যাপাচি হেলিকপ্টার ইরানের হামলায় ভূপাতিত হয়েছে।
ট্রুথ সোশ্যাল-এ প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘আমাদের মহান সামরিক বাহিনী আমাকে এইমাত্র জানিয়েছে, গত রাতে হরমুজ প্রণালির ওপর টহল দেওয়ার সময় ইরানিরা আমাদের একটি অত্যন্ত অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে।’
প্রেসিডেন্ট ট্রাম্প আরো যোগ করেন, ‘হেলিকপ্টারে দুজন পাইলট ছিলেন। তারা দুইজনেই নিরাপদ ও অক্ষত আছেন। যুক্তরাষ্ট্রকে এই হামলার জবাব দিতেই হবে।’
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বজায় রাখার বিরুদ্ধে ওয়াশিংটনকে সতর্ক করেছেন এবং জোর দিয়ে বলেছেন, যেকোনো সম্ভাব্য হুমকির বিরুদ্ধে ইরান পাল্টা জবাব দেবে। এক্স-এ একটি পোস্টে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, ‘রণক্ষেত্রে পরাজয় সত্ত্বেও, যুক্তরাষ্ট্র আমাদের সংকল্প পরীক্ষা করার পথ বেছে নিয়েছে।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো সতর্ক করে বলেন, ‘আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী হুমকির জবাব না দিয়ে ছাড়বে না। নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যান। পারস্য উপসাগরের ইতিহাসে অনুপ্রবেশকারী বহিরাগতদের ভয়াবহ পরিণতির ঘটনা ঘটেছে।