বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হয়।এদিকে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় আন্দালিব রহমান পার্থ আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ ছেড়েছেন। তার জায়গায় কমিটির নতুন সভাপতি হয়েছেন বিএনপির সংসদ সদস্য নওশাদ জমির।
এ ছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের পরিবর্তে জামায়াতের রায়হান সিরাজীকে সদস্য করা হয়েছে।
কার্যউপদেষ্টা কমিটিতেও আনা হয়েছে পরিবর্তন।নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবর্তে কমিটিতে যুক্ত করা হয়েছে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানকে।