১২—ইনক্লাইন
ট্রেডমিলের ইনক্লাইন ১২% এ রাখতে হবে। এতে পাহাড় চড়ার মতো চাপ পড়ে শরীরে।
ফিটনেস বিশেষজ্ঞদের মতে, ৫% ইনক্লাইনে হাঁটলে সমতলের তুলনায় প্রায় ৫২% বেশি ফ্যাট বার্ন হয়। ১০% ইনক্লাইনে ১১২% বেশি ক্যালরি খরচ হয়।
৩—গতি
হাঁটার গতি হবে ৩ মাইল/ঘণ্টা (প্রায় ৪.৮ কিমি/ঘণ্টা)। দ্রুত ও কার্যকর হাঁটার জন্য এই গতি আদর্শ।
৩০—সময়
এই ইনক্লাইন ও গতিতে ৩০ মিনিট একটানা হাঁটতে হবে।ফিটনেস ট্রেনাররা পরামর্শ দেন, সপ্তাহে ৩-৫ দিন এই রুটিন মেনে চললে দারুণ ফল পাওয়া যায়।
১। ক্যালরি বার্ন হয় বেশিএভাবে হাঁটার ফলে শরীরকে বেশি পরিশ্রম করতে হয়, ফলে ক্যালরি খরচও বেড়ে যায়।
২। হার্টের স্বাস্থ্য উন্নত হয়এতে হৃদ্স্পন্দন বাড়ে।
৪। ওজন দ্রুত কমেনিয়মিত ১২-৩-৩০ করলে দৈনিক ক্যালরি খরচ বেড়ে যায়, ফলে ওজন কমে কার্যকরভাবে।
৫। আঘাতের সম্ভাবনা কমদৌড়ানোর তুলনায় হাঁটা জয়েন্টে কম চাপ ফেলে, ফলে হাঁটু ও অন্যান্য অস্থিসন্ধিতে আঘাতের ঝুঁকি কম।
সতর্কতা
যদি আপনার কোনো শারীরিক সমস্যা থাকে বা আপনি নতুনভাবে ব্যায়াম শুরু করেন, তাহলে কম ইনক্লাইন ও কম সময় দিয়ে শুরু করুন। শরীর অভ্যস্ত হলে ধীরে ধীরে পুরো ১২-৩-৩০ রুটিনে যেতে পারেন। প্রয়োজনে ফিটনেস বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।