এর আগে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে সূত্রাপুর থানাধীন ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৯ নভেম্বর সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ২৫/৩০ জন আসামি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে।