লেন্স সব সময় জীবাণুমুক্ত রাখুন
লেন্স পরিষ্কারের জন্য বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট কন্টাক্ট লেন্স সলিউশন ব্যবহার করুন।কখনো ট্যাপের জল, লালা বা ঘরে তৈরি কোনো তরল ব্যবহার করবেন না। লেন্স পরিষ্কার করতে ‘রাব অ্যান্ড রিন্স’ পদ্ধতি অনুসরণ করুন। অর্থাৎ সলিউশন দিয়ে আলতো করে ঘষে তারপর ভালোভাবে ধুয়ে নিন। এমনকি নো-রাব সলিউশন ব্যবহার করলেও হালকা করে ঘষে নেওয়া ভালো।লেন্স কেসের সলিউশন প্রতিদিন বদলান এবং পুরোনো সলিউশনের সঙ্গে নতুন সলিউশন মেশাবেন না।
লেন্সের অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলুন
চক্ষু বিশেষজ্ঞ যে সময়সীমা নির্ধারণ করেছেন। দৈনিক, সাপ্তাহিক বা মাসিক তা মেনে চলুন। রাতভর লেন্স পরে ঘুমাবেন না, যদি না সেটি বিশেষভাবে তৈরি হয়।
লেন্স কেস নিয়মিত পরিষ্কার করুন
লেন্স কেসে ব্যাকটেরিয়া ও ছত্রাক জমতে পারে।তাই প্রতিদিন নতুন সলিউশন দিয়ে কেসটি ধুয়ে পরিষ্কার করুন এবং খোলা অবস্থায় শুকাতে দিন। তিন মাস অন্তর নতুন কেস ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ।