কুমিল্লার সদর দক্ষিণে অজ্ঞাত গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জোড় কানন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।আজ শুক্রবার (১৬ মে) সকাল ৮টায় ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার এ তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন।দুপুরের মধ্যে রংপুর বিভাগে বজ্রপাতের শঙ্কা নিহতরা হলেন- রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকার মো. সালামের ছেলে মোহাম্মদ শাকিল হোসেন ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব গোপাল গ্রামের পেয়ার আহমেদের ছেলে শাহেদ শিমুল।ওসি ইকবাল বাহার জানান, ঢাকা থেকে ফেনীগামী একটি মোটরসাইকেলযোগে শাকিল হোসেন ও শাহেদ শিমুল যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে তারা জোড় কানন এলাকায় পৌঁছলে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা দুজন মারা যান। খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক যানটি আটকের চেষ্টা করা হচ্ছে।







