শুক্রবার (২১ আগস্ট) বিকাল ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত নেত্রকোণার কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আয়োজনে কেন্দুয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক অনুষ্ঠান গান, কবিতা ও কথায় বর্ষা।
কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও একক সঙ্গীত পরিবেশন করেন, কেন্দুয়ারই গুণী মানুষ সিনিয়র জেলা ও দায়রা জজ (গ্রেড-১) এবং সিলেট শ্রম আদালতের চেয়ারম্যান নুরুল আলম মোহাম্মদ নিপু।
সঙ্গীত পরিবেশন করেন, কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক দিল বাহার খান প্রমূখ।
আলোচনায় অংশগ্রহণ করেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গীতিকবি আব্দুল হাই সেলিম, প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার আহমেদ, কবি এম এ সালাম, মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মাসহ অনেকেই।
উপজেলা জাসাসের আহ্বায়ক গোলাম মোস্তফা হাবুলর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, , প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, পাঠাগার সম্পাদক মো. আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, কেন্দুয়া থানার ডিএসবি মো. আলমাস, সাংবাদিক কোহিনূর আলম, ইন্সুইরেন্স কর্মী লিলি আক্তারসহ শিল্পী, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সুধীজন।