এ ছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রমকে বছরব্যাপী ও টেকসই কর্মসূচিতে রূপ দিতে প্রয়োজন অনুযায়ী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন ছাত্রদল নেতারা। সভায় জানানো হয়, আগামী ৩ অক্টোবর ঢাবি ছাত্রদলের উদ্যোগে এবং সিটি করপোরেশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাসে দিনব্যাপী ‘ক্লিন ডে’ কর্মসূচি পরিচালনা করা হবে।
উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ছাত্রদলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস’ হিসেবে গড়ে তুলতে প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করবে। তিনি জানান, আগামী ৩ অক্টোবর ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অংশ নেবে।