তবে বিষয়টি নিয়ে পাওয়া তথ্য বলছে, ঘটনাটি আংশিক সত্য, ব্যাখ্যা কিংবা অনির্ভরযোগ্য প্রচারের মিশ্রণ হতে পারে।ভাইরাল পোস্টগুলোতে দাবি করা হয়, ‘চীন থেকে কিছুই বিমানে তোলা হয়নি।’ এ ছাড়া ‘মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা বিমানে ওঠার আগেই ময়লার ঝুড়িতে উপহার সামগ্রী ফেলে দেন।’ কিছু পোস্টে এমনও বলা হয়ছে যে, ‘সাংবাদিকরাও এই প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন।মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্ট ও হোয়াইট হাউস প্রেস পুলের সঙ্গে থাকা সাংবাদিকদের কথিত মন্তব্যকে উল্লেখ করা হচ্ছে। কারণ বহুল ব্যবহৃত একটি বক্তব্যে সাংবাদিক এমিলি গুডিনকে বলতে দেখা যায়, ‘চীন থেকে কিছুই বিমানে নেওয়ার অনুমতি ছিল না যুক্তরাষ্ট্রের।’