এবারের প্রতিযোগিতায় দাবা, ক্যারম, টেবিল টেনিস ও ব্যাডমিন্টন—এই চারটি ইভেন্টে মোট ১৪টি বিভাগে তিনটি ক্যাটাগরিতে খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় (ছাত্রী) হিসেবে অর্থনীতি বিভাগের মায়িশা তাসনীম মিথিলা এবং সেরা খেলোয়াড় (ছাত্র) হিসেবে যৌথভাবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মৃত্যুঞ্জয় বসু আকাশ ও প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের মো. শাইখুজ্জাহান রোমেল নির্বাচিত হন। এছাড়া সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতে অর্থনীতি বিভাগ সেরা বিভাগের স্বীকৃতি লাভ করে।