অল্টারনেটিভসের সংগঠক তাজনূভা জাবীন বিজেপির সভাপতি আন্দালিভ রহমান পার্থ এমপিকে উদ্দেশে বলেছেন, ‘অবশ্যই জুলাইয়ে এদের জন্ম। কোন বিবেকে আপনারা বর্ষীয়ানরা জুলাইয়ে জন্ম নেওয়াদের সঙ্গে নিজেদের তুলনা করেন? আপনাদের ছেলেমেয়েদের বিয়ে দিচ্ছেন, বিদেশে পড়াচ্ছেন, বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানে বসাচ্ছেন, অন্যদিকে এরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পরে থেকে, পড়ালেখা করে নিজেদের নিজেরা তৈরি করেছে।’
তিনি উল্লেখ করেন, ‘ছাত্ররা ৫ আগস্ট এর পরে কি করতে পেরেছে, পারে নাই সেটা ভিন্ন তর্ক কিন্তু তারা জুলাই গণঅভ্যুথান পর্যন্ত তো সফল করেছে, হাসিনার পতন নিশ্চিত করেছে, তাও সেটা নিরাপদে থেকে না, জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে। ৫ আগস্ট পরবর্তী তাদের পারফরমেন্স দিয়ে ৫ আগস্টের আগের তাদের অবদান অস্বীকার করার রাজনীতি কইরেন না। আপনাদের ১৭ বছরের বাজে পারফরমেন্স প্লাস এর আগের রাজনৈতিক ভুলের পরও ঠিকই এই দফা এমপি হয়েছেন।’
জাবীন বলেন, ‘এদের সবে শুরু, চিন্তা করেন এত অল্প বয়সে একটা গণঅভ্যুথান নেতৃত্ব দেওয়ার গুণাবলী, সক্ষমতা প্লাস আপনাদের মতো পারিবারিক ব্লেসিং থাকলে কত সহজ হত সব এদের জন্য! সো তুলনা করেন না! হাসিনা থেকে গেলে আপনারা বর্ষীয়ানরাও বেঁচে যেতেন (যেভাবে পল্টি মেরে মেরে বেঁচে ছিলেন), ফাঁসিতে ঝুলতে হত এদের।’
সবশেষ সাবেক এই এনসিপি নেত্রী বলেন, ‘এদের জুলাই যোদ্ধা বলে কটাক্ষ করলে এর জবাবে “সুবিধাবাদী যোদ্ধা”ও শুনতে হবে! আবারও বলি, রাজাকার ডেকে থামানো যায় নাই, জুলাই বিক্রেতা ডেকেও থামানো যাবে না।’