তিনি আরো বলেন, বিবিএস নিয়মিতভাবে জাতীয় শুমারি ও বিভিন্ন জরিপ পরিচালনার মাধ্যমে বিপুল পরিমাণ মাইক্রোডেটা উৎপাদন করে। নতুন এই ল্যাবের মাধ্যমে সেই উপাত্ত আরো নিরাপদ, সুশৃঙ্খল ও গবেষণাবান্ধব উপায়ে ব্যবহার করা যাবে। ‘ডেটা থেকে জ্ঞান, জ্ঞান থেকে উন্নয়ন’—এই লক্ষ্য বাস্তবায়নে ল্যাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী বলেন, বিবিএসের মাইক্রোডেটা বিশ্লেষণ ল্যাব শিক্ষার্থী, গবেষক, অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।