এতে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে।সেই সঙ্গে আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে।পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ।